আমাদের কার্যক্রম

জিকরা ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত একটি আত্ম-উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রতিষ্ঠান।

নলকূপ ও পানি শোধনাগার স্থাপন

আপনাদের সহযোগিতায় আমরা দরিদ্র মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করছি। এই মানবিক উদ্যোগে আপনিও অংশ নিন।

সবার জন্য কুরবানী

প্রান্তিক মানুষের আমিষের ঘাটতি পূরণ, ঈদের হাসি ছড়িয়ে দেয়া এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি কুরবানী করতে পারেন জিকরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়।

বৃক্ষরোপণ

গাছ লাগিয়ে সবুজ পৃথিবী গড়ার এই মহতী উদ্যোগে শামিল হতে পারেন আপনিও। একটি গাছের চারা হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নির্মল নিঃশ্বাস।

দাওয়াহ কার্যক্রম

দাওয়াহ নবীদের মহৎ দায়িত্ব, উম্মাহ যার উত্তরাধিকার বহন করছে। বিশুদ্ধ জ্ঞান ও শিক্ষা ছাড়া মুসলিম সমাজ কখনো প্রকৃতভাবে জাগ্রত হতে পারে না।

মেধাবী কার্যক্রম

সৎ, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম বিনির্মাণের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব স্বাস্থ্যকর আবাসনের উদ্যোগ নিয়েছে জিকরা ফাউন্ডেশন

স্বাবলম্বীকরণ

বেকার ও অদক্ষ নারী-পুরুষদের দক্ষ করে তোলার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করা জিকরা ফাউন্ডেশনের অন্যতম অগ্রাধিকার।

দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসন

দরিদ্র মানুষের শরীরে উষ্ণতা ছড়িয়ে দিতে আমাদের আন্তরিক প্রয়াস।

ইফতার বিতরণ

আপনার সহযোগিতায় আমরা দুস্থ রোযাদারদের জন্য ইফতার আয়োজন করি। আমাদের এই কল্যাণকর্মে আপনিও শরিক হোন।

দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি

দক্ষতা থাকা সত্ত্বেও শুধু পুঁজির অভাবে যারা উদ্যোগ নিতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস।